বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বর্ষসেরা ওয়ানডে একাদশ: বাংলাদেশি থাকলেও নেই কোনও ভারতীয়

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

২০২৪ সাল বিদায় নিচ্ছে আজ। বছরের শেষপ্রান্তে এসে চলছে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। সে ধারায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে বিদায়ী বছরের সেরা ওয়ানডে একাদশ। সে তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তবে এই তালিকায় জায়গা হয়নি সবশেষ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটারের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তাসকিন। চলতি বছরে ওয়ানডে ফরম্যাটে তাসকিন খেলেছেন সাতটি ম্যাচ, যেখানে ২৩.৯ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। তার এই পারফরম্যান্স তাকে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান করে দিয়েছে। তাসকিন ছাড়াও ক্রিকইনফোর একাদশে জায়গা পেয়েছেন চার শ্রীলঙ্কান, আফগানিস্তানের তিনজন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে একজন করে।

বর্ষসেরা ওয়ানডে একাদশ :

পাথুম নিসাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর