বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১১০ টাইম ভিউ

টুর্নামেন্টের আগে অর্ধেক, বাকি অর্ধেকের অর্ধেক টাকা দেয়ার কথা টুর্নামেন্টের মাঝে। এটাই বিপিএলের নিয়ম। কিন্তু ছয় ম্যাচ হয়ে গেছে, ঢাকার পর সিলেট পর্বও শেষ; এখনও কোনো পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এবার পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এর আগে, জার্সি ও কিট ব্যাগ দিতে না পারায় টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় পদ্মা পাড়ের দলটি।

জানা গেছে, ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়ার কথা ছিল চৌদ্দ জানুয়ারি (মঙ্গলবার)। সেখানে মঙ্গলবার রাতে টিম থেকে জানানো হয়, টাকা দেয়া হবে দিনদুয়েক পরে। তাতেই বেকে বসেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ক্রিকেটারদের তাই সাফ কথা, টাকা না পেলে তারা অনুশীলন করবেন না।

শুধু তাই না, টাকা না পাওয়ায় সিলেট পর্বে একটা ম্যাচে মাঠেও নামতে চায়নি রাজশাহীর ক্রিকেটাররা। পরে অনুরোধে বরফ গলে, আশ্বাস পেয়ে তারা ম্যাচ খেলেন। এমনকি সিলেটে একটা চেকও দেয়া হয়, সেই চেক বাউন্স করে।

বিষয়টি জানতে রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপির সঙ্গে যোগাযোগ করে যমুনা টেলিভিশন। তিনি দাবি করেন, খেলোয়াড়দের বিশ্রাম দেয়া হয়েছে। পারিশ্রমিক না পেয়ে খেলোয়াড়রা অনুশীলন করছেন না, এমন প্রশ্নে তিনি বলেন, এই তথ্য কোথা থেকে পেয়েছেন এই প্রতিবেদক। পরে তিনি বলেন, যে এই কথা বলে তার নাম বললে তিনি ওই ব্যক্তির সাথে কথা বলবেন।

প্রসঙ্গত, টুর্নামেন্টের শুরু থেকেই প্রশ্নবিদ্ধ রাজশাহী। মানহীন ক্রিকেটারের ছড়াছড়ি, এখন সেখানে যোগ হলো প্লেয়ার্স পেমেন্ট ইস্যু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর