বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চেক বাউন্স নিয়ে মুখ খুললেন রাজশাহীর ম্যানেজার

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ টাইম ভিউ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর যত বিতর্ক ছিল তার সবকিছুকে ছাপিয়ে গেছে দুর্বার রাজশাহী। আসরের শুরু থেকে একের পর এক বিতর্ক তৈরী করে চলছে দলটি।আবারও চেক বাউন্সের ঘটনা ঘটেছে দলটির খেলোয়াড়দের সঙ্গে।গতকাল দুই বিদেশীকে নিয়ে মাঠে নামার পরে ধরে নেওয়া হয়েছিল বিতর্কের অবসান হয়তো হয়েছে। তবে তা আর হয়নি। এবার চেক-বাউন্স নিয়ে কথা বলেছেন দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপি।

অপি বলেন, ‘চেক বাউন্সের ব্যাপারে ক্রিকেটাররা আমাকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি। কিংবা কেউ বলেনি যে চেক বাউন্স করেছে। যে জিনিসটা জানি না সেটি নিয়ে মন্তব্য করতে চাই না। আমি নিজেই এখনও টাকা পাইনি।’

প্রসঙ্গত, গতকাল (সোমবার) রাজশাহীর খেলোয়াড়রা দলের পক্ষ থেকে পাওয়া চেক ব্যাংকে জমা দিয়েছিলেন।আজ চেকের টাকা পাওয়ার কথা থাকলেও তারা কোনো টাকা পাননি।

এর আগে রোববার বিপিএলের ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দেয় রাজশাহী। কোনো বিদেশী খেলোয়াড় ছাড়াই রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে তারা। টাকা না পাওয়ায় কোনো বিদেশী খেলোয়াড়ই খেলতে রাজি হয়নি সে ম্যাচ।এমন ঘটনা বিপিএল ইতিহাসে এর আগে ঘটেনি কখনো। তবে মাঠের বাইরের সব বিতর্ককে সঙ্গে নিয়েও টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তাসকিন আহমেদের দল। গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচের তিনটিই জিতেছে রাজশাহী। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে তারা। যদিও প্লে-অফ খেলা এখনও অনিশ্চিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর