বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২০ টাইম ভিউ

আইসিসি নারী বিশ্বকাপে মূল পর্ব নিশ্চিতের লক্ষ্যে বাছাইপর্বের শেষ ম্যাচে আগামীকাল (শনিবার) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।

বাছাইপর্বের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা এই ম্যাচেই অনেকটা ঝুলছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। এই ম্যাচে জয় পেলেই অষ্টম দল হিসেবে নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত পাকিস্তান। আগামীকাল বাংলাদেশের বিপক্ষেও ফেবারিট দল হিসেবে মাঠে নামবে তারা। তবে বাংলাদেশও দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তাই স্বাগতিকদের বিপক্ষে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

এর আগে বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে টানা জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে, দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে এবং তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারায় টাইগ্রেসরা। তবে নিজেদের সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছন্দপতন হয় জ্যোতিদের।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ উইকেটে পরাজয় বরণ করে দলটি।বাছাইপর্বে টানা ৪ জয় নিয়ে সপ্তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে পাকিস্তান। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। আগামীকাল জয় পেলেই নিশ্চিত হবে বিশ্বকাপের টিকিট। তবে হেরে গেলেও সুযোগ থাকবে মূল পর্বে যাওয়ার। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

অবশ্য পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। দলটির বিপক্ষে সবশেষ ১০ দেখায় ৬ টিতেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সবশেষ ২০২৩ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। আর এই পরিসংখ্যান টাইগ্রেসদের কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে। সবমিলিয়ে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকেরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর