বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের, এটা বুঝতে হবে আপনাদের : সাংবাদিকদের বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১১৫ টাইম ভিউ

বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে কদিন ধরেই একের পর এক নতুন করে অভিযোগ সামনে আসছে। সর্বশেষ অভিযোগ সংযুক্ত আরব আমিরাতে একটি গার্মেন্টসের কর্মকর্তা হিসেবে সে দেশের রেসিডেন্সি কার্ড অর্জন। শনিবার (৩ মে) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ তাঁর বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন।আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

নিজের বিরুদ্ধে আসা অভিযোগগুলো অস্বীকার করে ফারুক জানিয়েছেন তাঁর সঙ্গে ‘ফ্যাসিস্ট রেজিমের’ কারও সম্পর্ক নেই।পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক আছে কি না, এমন এক প্রশ্নে ফারুক আহমেদ বলেছেন, ‘এসব বানানো।’ বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমার ফ্যাসিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে যদি সম্পর্ক থাকত, আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু (বিসিবি) প্রেসিডেন্ট এই নতুন সরকারের। এটা আপনাদের বুঝতে হবে। নতুন সরকার যদি দেখত বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে (পতিত সরকারের সঙ্গে) আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে।’

বিসিবির ভালো কাজ পেছনে পড়ে যায় জানিয়ে ফারুক আহমেদ সাংবাদিকদের সত্য তুলে ধরতে বলেন, ‘ভালো কাজগুলো নিচে পড়ে যায়। আমরা ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে। মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে পড়ে যায়। আপনারা যদি সত্যিটা তুলে ধরেন, পক্ষপাতিত্ব না করেন, অপ্রয়োজনীয় সমালোচনামুক্ত যেন হতে পারি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর