বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ইনজুরিতে ছিটকে গেলেন পেসার শরিফুল

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৩১ টাইম ভিউ

সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারার হতাশা এখনও কাটেনি, এরমধ্যেই নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। গোড়ালির চোটে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার শরিফুল ইসলাম।

শুক্রবার (৩০ মে) লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালে বোলিং করতে গিয়ে চোট পান এই বাঁহাতি পেসার। শনিবার (৩১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গ্রেড-১ মাত্রার ইনজুরিতে আক্রান্ত হয়েছেন শরিফুল, ফলে তিনি অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন সিভা জানান, “শরিফুলের রেক্টাস ফিমোরিস মাংসপেশিতে চোট ধরা পড়েছে। বিসিবির মেডিকেল টিমের অধীনে তার পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে।”

সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ বাংলাদেশ দল শরিফুলকে ছাড়াই খেলতে নামবে তৃতীয় টি-টোয়েন্টিতে। দলের ফর্মহীনতা ও ইনজুরি—দুই মিলে চাপে রয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর