বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ঈদের ছুটি শেষে মিরপুরে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৯৬ টাইম ভিউ

সারাদেশে পালিত হল পবিত্র ঈদুল আজহা। বাকিদের মতো এই সময়ে ছুটিতে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররাও। তবে খুব বেশি দিন বিশ্রামে থাকার সুযোগ মিলছে না তাদের। সামনে যে শ্রীলঙ্কা সফর! চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তাদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ।

এই সিরিজকে সামনে রেখে রোববার থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা থেকে শুরু হয়েছে প্রস্তুতি। প্রথম দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে থাকবেন দলের পুরো কোচিং স্টাফ।

আগামীকালও অনুশীলন চলবে, এরপর বুধবার ও বৃহস্পতিবার হবে লাল বলের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচে অংশ নেবেন জাতীয় দলের টেস্ট স্কোয়াড এবং বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। ম্যাচ শেষেই ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে ফেরা পেসার এবাদত হোসেন দলের বড় চমক। প্রায় দুই বছর পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন তিনি।

একনজরে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর