বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সিঙ্গাপুর ম্যাচের আগমুহূর্তে ৩ জনকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৫০ টাইম ভিউ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য চূড়ান্ত ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা শুরুতে ২৬ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন ও ক্যাম্প করছিলেন। আজ ম্যাচের কয়েক ঘণ্টা আগে তিনি তিন খেলোয়াড়কে বাদ দিয়েছেন বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে।

জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ঈসা ফয়সালকে ২৩ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি। ভুটানের বিপক্ষে ম্যাচে ১৭ জন খেলোয়াড় খেলেছিলেন, তবে ঈসা ছিলেন না। ঈসার অনুপস্থিতি দল ও ভক্তদের মধ্যে খানিকটা বিস্ময় সৃষ্টি করেছে। ঈসা বাদ পড়ায় ফুলব্যাক হিসেবে দুই ভাই সাদ ও তাজ উদ্দিনের সুযোগ নিশ্চিত মনে হচ্ছে।ঈসার পাশাপাশি স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড মো. ইব্রাহীম ও মিডফিল্ডার মজিবুর রহমান জনি। কোচ হ্যাভিয়েরের পছন্দের খেলোয়াড় হিসেবে বিবেচিত জনিও চূড়ান্ত দলে জায়গা পাননি।

আজ সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এখনও একাদশ ঘোষণা করেননি, ঈসা ফয়সালকে দলে না রেখেই তিনি সমালোচনার মুখে পড়েছেন। ম্যাচে কোনো নতুন ফরমেশন বা বিশেষ খেলোয়াড় থাকলে তাতে অবাক হওয়ার সুযোগ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর