বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯৩ টাইম ভিউ

পাহাড়সম সমালোচনা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। টানা হারের ক্ষত সারাতে শুরুতেই বিপর্যস্ত হয়ে পড়ে শান্তবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৫ রানেই ৩ উইকেট হারায় টাইগাররা।

লঙ্কানদের ডেরায় তখন আরেকটি হতাশাজনক হারের শঙ্কা জেকে বসেছিল ক্রিকেট ভক্তদের মনে। তবে লড়াইয়ে যে এক বিন্দুও ছাড় দেবে না বাংলাদেশ, উইকেটে এসে সেটার আভাস দেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত।

বিপর্যয় থেকে দলকে রীতিমতো টেনে তুলেছেন এ দুই ব্যাটার। দুই শতাধিক রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেছেন তারা। দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। আর তাতে বিপর্যস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে চালকের আসনে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ।

দীর্ঘ ১৮ মাস পর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রবাত জয়াসুরিয়ার বলকে সুইপ করে ২ রান নিয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান প্রথম টেস্টে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক। এছাড়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও পেয়েছেন সেঞ্চুরি। ফিরে পেয়েছেন ফর্মের ছোঁয়া।গল টেস্টের প্রথম দিনে আজ ৯০ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারানোর পর পুরো দিনে আর কোনো উইকেট হারায়নি টাইগাররা। শান্ত-মুশফিকের অপ্রতিরোধ্য জুটিতে ২৯২ রানে দিন শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম দিনে শান্ত-মুশফিক মিলে যোগ করেছেন ২৪৭ রান। ২৬০ বল খেলে শান্ত অপরাজিত আছেন ১৩৬ রানে। অন্যদিকে, ১৮৬ বল খেলে ১০৫ রানে অপরাজিত আছেন মুশফিক।

এদিন, দলের শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ০ রানে বিদায় নেন এনামুল হক বিজয়। দলীয় ৩৯ রানে ফিরে যান সাদমান ইসলাম (১৪)। এরপর মুমিনুল হকের ২৯ রানের ইনিংস থামে ৪৫ রানে। থারিন্দু রত্নানায়েকের ঘূর্ণিতে পরপর উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এ বিপর্যয়ের মাঝেই অভিজ্ঞতার পরিচয় দেন শান্ত ও মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে দুজনই প্রথমে ইনিংস মেরামতের কাজ করেন, পরে ছন্দে ফেরেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর