বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

একদিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১৮ টাইম ভিউ

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯২ জন। রোববার (২২ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৩ জুন) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। এটি এ বছর একদিনে সর্বাধিক রোগী। এর মধ্যে ১২৬ জনই বরিশাল বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে)। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ওই দুই জনসহ চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ১৫০ জন। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এ মাসে এখন পর্যন্ত ৩ হাজার ৪১৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ২৮৬ জন, বাকি ৭৫৩ জন অন্যান্য বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ছাড়াও চট্টগ্রামে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৮০ জন, ঢাকায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৩১ জন, খুলনায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ২৫ জন, ময়মনসিংহে (সিটি করপোরেশন এলাকার বাইরে) একজন, রাজশাহীতে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৪১ জন রোগী এবং রংপুরে (সিটি করপোরেশন এলাকার বাইরে) একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন রোগী পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মেতে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মেতে তিন জন এবং জুনে এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর