বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

দেশের উন্নয়নের ফসল কেউ যেন নষ্ট করতে না পারে : প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। কোন মানুষ দরিদ্র থাকবে না, সে লক্ষ্যে কাজ করছে সরকার।

আজ বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ এ সরকার গঠনের পর স্থানীয় সরকারের মাধ্যমে বরাদ্দ বাড়ানো হয় সাধারণ মানুষের উন্নয়নের জন্য। জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য এটি করেছে সরকার। বিএনপি’র আমলে এই বরাদ্দ ছিলো নগণ্য।

শেখ হাসিনা বলেন, জনগণের কল্যাণে কাজ করা সবার দায়িত্ব। মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়নের ফসল যেন কেউ নষ্ট করতে না পারে, বাংলাদেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। বিশ্বে বাংলাদেশেকে মর্যাদার সাথে এগিয়ে নিয়ে যাবো, বাংলাদেশ এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছে খালেদা জিয়া। আজ কৃষকের ঘরে সার পৌঁছে যায়। তাদের কৃষি উপকরণ কার্ড দিয়েছি। এটা দিয়ে কৃষি উপকরণ কিনতে পারে। ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। এর মাধ্যমে ভর্তুকির টাকা সরাসরি কৃষকের কাছে পৌঁছে যায়। জেলেদের ৪০ কেজি করে চাল দেয়া হচ্ছে।

শেখ হাসিনা বলেন, ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌর ও সিটি করপোরেশন আইন করে আমরা এগুলো নিয়ে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ করেছি, ঘরে বসে চাকরির আবেদনসহ যাবতীয় সেবার কাজ করতে পারে মানুষ। অনলাইনে কেনা-বেচাসহ সব কিছু হচ্ছে। আমরা তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং শিখাচ্ছি। সে এই ট্রেনিং নিয়ে বিদেশেও কাজ করার সুযোগ পাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর