বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিশ্বকাপের আগে বিসিবির চমক, ছেলেদের বিপক্ষে খেলবে জ্যোতিরা!

ক্রীড়া প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮৫ টাইম ভিউ

আগামী সেপ্টেম্বর মাসেই শুরু হতে যাচ্ছে নারী বিশ্বকাপের ১৩তম আসর। নানান নাটকীয়তার পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি সারার মতো কোনো দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে পারেনি বিসিবি। ফলে দীর্ঘ সময় আন্তর্জাতিক ম্যাচ খেলা ছাড়াই বিশ্বকাপে খেলতে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।বিসিবি সূত্রে জানা গেছে, শক্তিশালী প্রতিপক্ষ না পেয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারেনি ক্রিকেট বোর্ড।

তবে মেয়েদের বিশ্বকাপের প্রস্ততি সারতে চমক জাগানিয়া সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী ১৮ থেকে ২৮ আগস্ট বিকেএসপিতে তিন দল নিয়ে অনুষ্ঠিত হবে চ্যালেঞ্জ কাপ। যেখানে জ্যোতিদের সঙ্গে খেলবে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল।বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘বাছাইপর্ব খেলে মেয়েদের কোয়ালিফাই করতে হয়েছে, যে কারণে আমরা একটা মানসম্মত দলকে পাইনি (প্রতিপক্ষ হিসেবে)। টুর্নামেন্টের আগে যে কিছু ম্যাচ খেলার ব্যাপার থাকে সেটা আমরা পাইনি। যদিও আমরা সিলেটের মত একটা উইকেট কন্ডিশনে নারী দলকে রেখেছি।’

তিনি বলেন, সিলেটে মেয়েরা কন্ডিশনিং ক্যাম্প করেছে। কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচের যে ঘাটতিটা আমরা পূরণ করার চেষ্টা করেছি একটা চ্যালেঞ্জ কাপ ট্রফি আয়োজন করে। যেখানে মেয়েদের মধ্যে দুটি দল ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ জাতীয় দলকে অন্তর্ভূক্ত করা হয়েছে।’সিলেটের ক্যাম্পের মাধ্যমে টাইগ্রেসদের ভালো প্রস্তুতি হয়েছে বলে মত বোর্ড পরিচালক ফাহিমের। তাই আগের আসরগুলোর তুলনায় এবার ভালো কিছুর প্রত্যাশা এই বোর্ড কর্তার। সম্পূর্ণ দেশীয় কোচিং স্টাফের অধীনে টাইগ্রেসদের উন্নতিটা লক্ষ্যণীয় বলেও জানিয়েছেন তিনি।

ফাহিম বলেন, ‘আমাদের বোলিংটা মনে হয় সবসময় এভারেজের ওপরে। সেটারও কিছু উন্নতি হয়েছে, ফিল্ডিংয়ের উন্নতি হয়েছে, তবে সবচেয়ে আশার কথা ব্যাটিংটার উন্নতি হয়েছে। ব্যাটিং নিয়েই আমরা সবসময় স্ট্রাগল করেছি এবং মানসিকতার মধ্যেও কিছুটা পরিবর্তন এসেছে, যেটা আমি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি।’বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘মেয়েরা আগের তুলনায় ফিট, কারণ আমরা লম্বা প্রোগ্রাম করেছি। শুরুতে ওদের নিয়ে কক্সবাজার নিয়ে গিয়েছিলাম ফিটনেস ট্রেনিংয়ের জন্য। তারপর আবার বিকেএসপি, পরে সিলেট, সব মিলিয়ে প্রত্যেকটা এরিয়াতেই আমরা কিছুটা এগিয়েছি। আশা করছি এবার ভালো ফল হবে।’

বিশ্বকাপের আগে সতীর্থ আর ছেলেদের বয়সভিত্তিক দলের সঙ্গেই প্রস্তুতি সারবে জ্যোতিরা। বিশ্বমঞ্চের আগে বিসিবির এমন আয়োজন নিকট অতীতে দেখা যায়নি। তবে ব্যতিক্রমী ভাবনা জ্যোতিদের জন্য কতটা উপকার বয়ে আনবে, এটাই দেখার বিষয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর