বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীতে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬৭ টাইম ভিউ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (১৬ আগস্ট) দুপুরে বসুন্ধরার ই ব্লকের ১৪ নম্বর সড়কে নির্মাণাধীন ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধারের পর তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মারা যাওয়া শ্রমিকরা হলেন- রাব্বি (২০), লিটন (৩৫) ও ফরিদুল (৪০)। তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদুল খালিদ।

তিনি বলেন, ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন নামেন। পরে তাকে উদ্ধারের জন্য আরও দুইজন নিচে নামেন। পরে কেউ উঠে না এলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আমরা পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি বলেন, কোনো ট্যাংক অনেকদিন আটকানো থাকলে সাধারণত মিথেন গ্যাস তৈরি হয়। তিন শ্রমিকের মৃত্যু এ গ্যাসের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর