বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

‘সবাই ভালো থাকিস ‘ফেসবুকে লিখে কুবি শিক্ষার্থীর ফাঁস দিয়ে আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার অনিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার পূর্বে ফেসবুক স্টোরিতে এর দায়ভার একান্ত নিজের বলে একটি স্ট্যাটাস দেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা শহরের টমছমব্রীজ এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অনিক। তবে আত্মহত্যার করা কারণ সম্পর্কে কোন কিছু জানা যায়নি। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন অনিকের ব্যাচমেট সাঈদ আনাস।

সাঈদ আনাস বলেন, অনিক তার মা ও নানুর সাথে একসাথে বসবাস করতেন টমছমব্রীজ এলাকায়। বিকালের দিকে নিজরুমে গলায় ফাঁস দেন তিনি। এরপরই পরিবারের সদস্যরা তাকে হসপিটালে নিয়ে যান। হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: মোশাররফ হোসাইন জানান, আনুমানিক ৫ টার দিকে শাহরিয়ার অনিক মৃত্যুবরণ করেছেন।

আত্মহত্যার আগে দুপুরে অনিক তার ফেইসবুক স্টোরিতে ‘ ভালো থাকিস সবাই। এই দায় ভার কারো না, একান্তই আমার।’-লিখে একটি স্ট্যাটাস দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর