বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীতে দেয়াল চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ টাইম ভিউ

রাজধানীর কদমতলীতে দেয়াল চাপা পড়ে মুস্তাফিজুর রহমান নামে স্থানীয় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কদমতলীর জুরাইন মুরাদনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। তিনি ওই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গ্রামের বাড়ি ভোলার গলাচিপায়।

‎দেয়াল চাপা পড়ার পর স্কুল শিক্ষককে আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

‎‎নিহতের ভাতিজা শরীয়তুল্লাহ জানান, আমার চাচা মুরাদনগর আদর্শ উচ্চ বিদ্যালযয়ের শিক্ষক ছিলেন। বিকালে বের হয়ে বিদ্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পাশের একটি দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, চাচা আর বেঁচে নেই।

‎‎এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক। তিনি জানান, কদমতলী এলাকা থেকে আহত অবস্থায় এক শিক্ষককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর