মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি ২০২৬’ মহিপুরে মুদি ব্যবসায়ীর ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ, ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার, আত্মজীবনী লিখছেন রজনীকান্ত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র, চরম দুর্ভোগে গ্রাহক ও শিল্প খাত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা ডিপজলের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি অবশেষে জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

মাদারীপুরের শিবচরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৬০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : মাদারীপুরের শিবচরে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিজান সরদার (৫৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) সকালে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত মিজান সরদার উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি এলাকার বাসিন্দা।

জানা যায়, ওই শিশুটি নানা বাড়িতে থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো। ওই বাড়ির পাশেই অভিযুক্ত মিজানের একটি পোড়া মবিল পরিশোধনের দোকান রয়েছে। বৃহস্পতিবার রাতে শিশুটিকে কৌশলে দোকানের ভেতর নিয়ে বেঁধে ফেলেন এবং ধর্ষণ করেন। ভোরে শিশুটির পরিবার তাকে উদ্ধার করে। এর আগেই লোকজনের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেন মিজান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, আমরা তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেপ্তার করি। ওই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয়ভাবেও নানা অভিযোগ পেয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর