বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিশ্বকাপে দলে তামিমের জায়গায় সেই তানজিম হাসান সাকিব

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ভারতে অনুষ্ঠেয় পঞ্চাশ ওভারের বিশ্বকাপের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দলে দেশ সেরা ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জায়গা হয়নি। তার জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে থাকছেন বলে জানা গেছে।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন বিশ্বকাপের ১৫ জনের দলে। এশিয়া কাপে খেলা আফিফ হোসেন-শামীম পাটোয়ারিরা পারফরম্যান্স করতে না পারায় রিয়াদের কাছে ফিরতে হয়েছে বিসিবির।

এছাড়া বিশ্বকাপের যাওয়া বাকি সদস্যদের নাম অনুমিতই ছিল। সাকিব আল হাসানের নেতৃত্বে নাজমুল শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, তাসকিনদের বিশ্বকাপ দলে জায়গা পাকা ছিল। টিম ম্যানেজমেন্টের চিন্তা ছিল তানজিদ তামিম ও তানজিম সাকিবের মধ্যে কাকে বেছে নেওয়া হবে। তামিম ইকবাল না থাকায় ওই প্রশ্নের উত্তর সহজে মিলে গেছে।

তামিম ইকবাল দীর্ঘ ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলে ৪৪ রান করেছিলেন। কিন্তু কোমরের অস্বস্তি থেকে মুক্তি মেলেনি তার। কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপে ‘আনফিট’ ক্রিকেটার নিতে চাননি। তামিমকে তাই বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর