বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিশ্বকাপে অংশ নিতে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : নানা নাটকীয়তার পর অবশেষে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে ভারতের গুয়াহাটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বুধবার বিকেল ৪টার ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ফটোসেশনে অংশ নেয় ভারতগামী স্কোয়াডের সদস্যরা। দলের সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচরাও ছিলেন। তবে চমক হয়ে এসেছে ওপেনার লিটন দাসের অনুপস্থিতি। দলের সঙ্গে ফটোসেশনে দেখা যায়নি লিটনকে। তবে কী কারণে তিনি ফটোসেশনে অংশ নেননি তা জানা যায়নি। যা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

২৯ সেপ্টেম্বর (শুক্রবার) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই ম্যাচের আগে শুধুমাত্র একটি দিন হাতে পাবে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।

৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর