বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

তুমি সারা বিশ্বের অনুপ্রেরণা : মারুফার উদ্দেশে জেমিমা

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯১ টাইম ভিউ

ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার জেমিমা রদ্রিগেজের ম্যাচ জয়ী ইনিংসে মুগ্ধ বাংলাদেশ দলের পেসার মারুফা আকতার। জেমিমার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত।গতরাতে মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত সেমিফাইনালে ভারত ৫ উইকেট হারায় অসিদের।

১৩৪ বল খেলে ১৪টি চারে অপরাজিত ১২৭ রান করেন জেমিমা। তার ম্যাচ জয়ী ইনিংসে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৩৩৯ রানের টার্গেট ৯ বল বাকী রেখে স্পর্শ করে ভারত। নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ায় ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়ে ভারত। জেমিমার দুর্দান্ত ইনিংস মন কেড়েছে বাংলাদেশ নারী দলের পেসার মারুফা আকতারের। জেমিমাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মারুফা।

মারুফা লিখেছেন, ‘জেমিমা দিদি, অসাধারণ খেলা উপহার দিয়েছেন আপনি। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি সব সময় আপনার জন্য প্রার্থনা করব। আপনার দলকে আপনি সামনের এগিয়ে নিয়ে যাবেন এবং আরও বড় সাফল্য অর্জন করেন, এই প্রত্যাশা করি। ফাইনাল ম্যাচের জন্য আমার শুভেচ্ছা ও প্রার্থনা রইল।’

মারুফার পোস্ট দেখে চুপচাপ থাকতে পারেননি জেমিমা। পাল্টা উত্তর দিয়েছেন ভারতের ডান-হাতি ব্যাটার। জেমিমা লিখেছেন, ‘মারুফা, তোমাকে ধন্যবাদ। তুমি নিজেই একটি অনুপ্রেরণা। তুমি যা করেছ, সেটি বাংলাদেশ ও সারা দুনিয়ার মেয়েদের জন্য প্রেরণাদায়ক।’ সূত্র: বাসস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর