বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীতে আবারও বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪০ টাইম ভিউ

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চালু থাকা বাসটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে রাজধানীতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা যেন বাড়ছেই। এর আগের দিন সোমবার গভীর রাতে যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার খবর জানিয়েছিল ফায়ার সার্ভিস। একই রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি পরিত্যক্ত প্রাইভেট কারে আগুনের ঘটনাও ঘটে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, সোমবার সকাল থেকে রাত পর্যন্ত অন্তত আরও তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নিয়ে শহরজুড়ে উদ্বেগ বাড়ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর