বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে টস দিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১১৭ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : অপেক্ষার পালা শেষে শুরু হলো ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আসরের প্রথম ম্যাচেই মাঠে নামছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের এই প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন না থাকায় কিউইদের অধিনায়কের দায়িত্ব আজ টম ল্যাথামের কাছেই থাকছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। ২০১৯ সালে লর্ডসে বাউন্ডারির ব্যবধানে এগিয়ে থেকে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড। এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ কিউইদের।

সবশেষ সিরিজে অবশ্য নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় ইংল্যান্ড। তাই সেই আত্মবিশ্বাস সঙ্গী তাদের।

আগেই জানা গিয়েছিল বিশ্বকাপের প্রথম ম্যাচে শঙ্কায় থাকছেন ইংল্যান্ডের বেন স্টোকস। শেষ পর্যন্ত একাদশে নেই তিনি। নিউজিল্যান্ড স্কোয়াডে টিম সাউদি, কেইন উইলিয়ামসনের না থাকা নিশ্চিত ছিল আগেই। তবে নতুন করে লকি ফার্গুসনের না থাকাও নিশ্চিত হয়েছে।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর