বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

আট কুকুরছানা হত্যা: অভিযুক্ত নারীর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ টাইম ভিউ

পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আটটি কুকুরছানা হত্যার অভিযোগে গ্রেপ্তার নিশি রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৩ ডিসেম্বর) শুনানি শেষে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এ আদেশ দেন।পাবনা আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে ঈশ্বরদী পৌর এলাকার একটি বাসা থেকে নিশি রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) উপজেলা কার্যালয়ের এক কর্মকর্তার স্ত্রী।

পুলিশ জানিয়েছে, একই রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ২০১৯ সালের প্রাণিসম্পদ কল্যাণ আইনের ৭ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‌‘ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন। মামলায় অভিযুক্ত একমাত্র আসামি নিশি রহমানকে রাতেই গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।’

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্ত ও গ্রেফতার নিশিকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, কুকুরের ডাক-চিৎকারে বিরক্ত হয়ে নিশি রহমান ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরপাড়ে রেখেছিলেন বলে জানিয়েছেন। তবে কে পুকুরে ফেলেছেন তা তিনি জানেন না। আমরা ঘটনাটি আরও তদন্ত করে দেখছি।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সোমবার গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। তারা মঙ্গলবার বিকেলে বাসা খালি করে অন্যত্র চলে গেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর