শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ আটক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ টাইম ভিউ

জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগের বাসার সামনে থেকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, এনায়েত করিমের মামলায় শওকত মাহমুদকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদ নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ গঠন করেন। দলটিতে ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান ও শওকত মাহমুদ মহাসচিব হিসেবে দায়িত্ব পান। এর আগে ২০২৩ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদ থেকে শওকত মাহমুদকে বহিষ্কার করা হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর