মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

হাদির জনসংযোগে ছিল বাইক থেকে গুলি ছোঁড়া দুই ব্যক্তি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ টাইম ভিউ
হাদির জনসংযোগে ছিল বাইক থেকে গুলি ছোঁড়া দুই ব্যক্তি
হাদির জনসংযোগে ছিল বাইক থেকে গুলি ছোঁড়া দুই ব্যক্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি  শুক্রবার দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদীর সঙ্গেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল।

সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদীর জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, বাইক থেকে গুলি ছোঁড়া দুই ব্যক্তি ও তাঁর সহযোগী দুপুরে হাদীর সঙ্গে মাস্ক পরে জনসংযোগে অংশ নেন।ওই দুই ব্যক্তির মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল।

হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের মিল পেয়েছে দ্য ডিসেন্ট। গুলি করা ব্যক্তিদের চিহ্নিত করতে আজ হাদীর জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে বলেও জানিয়েছে দ্য ডিসেন্ট।

উল্লেখ্য, আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছিল, তবে পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর