শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

থার্টি ফার্স্ট নাইটে রেসিং করলে গাড়ি জব্দ: ডিএমপি কমিশনার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ টাইম ভিউ
থার্টি ফার্স্ট নাইটে রেসিং করলে গাড়ি জব্দ: ডিএমপি কমিশনার
থার্টি ফার্স্ট নাইটে রেসিং করলে গাড়ি জব্দ: ডিএমপি কমিশনার

থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি বর্ষাবশেষ উদযাপন উপলক্ষে রাজধানীতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নগরবাসীকে সতর্ক করে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে পবিত্র বড়দিন এবং নববর্ষ উদযাপন নিয়ে আয়োজিত সভায় তিনি বলেন, কোনও রকম মোটরকার রেসিং বা অনিয়ম হলে গাড়ি জব্দ করা হবে। নগরবাসীকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, নিরাপত্তার ঘেরাটোপে যেন সাধারণ জনগণের চলাচলে ব্যাঘাত না ঘটে, তা খেয়াল রাখতে হবে। বড়দিন যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সেই লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।তদন্ত ও নজরদারিতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

কমিশনার জানান, ঢাকা মহানগরীতে এবার ৭৩টি চার্চে বড়দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেকোনও গুজব বা অপপ্রচারের কারণে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে তারা বিভিন্ন স্থানে বিশেষ নজরদারি চালাবে। এছাড়া, কোনো ধরনের আতশবাজি, ফানুস ও বিপজ্জনক পদার্থ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি থাকবে।সভায় উপস্থিত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সকল অনুষ্ঠান পূর্বানুমোদন ছাড়া করা যাবে না।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “নিরাপত্তায় কোন রকম শৈথিল্য প্রদর্শন করা হবে না। পটকা বা বিষ্ফোরক ক্রয়-বিক্রয় বন্ধ রাখতে হবে।এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম সতর্ক করে বলেন, থার্টি ফার্স্ট নাইটে কোনো আতশবাজি বা ফানুস উড়ানো থেকে বিরত থাকতে হবে। ডিএমপি কমিশনারের আহ্বান, নগরবাসী যেন উৎসবের আনন্দে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং নগরীর জননিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর