বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

দুইশ’র আগে অলআউট পাকিস্তান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১০৫ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : মহারণের দামামা বেজেছে। এক লাখ ৩২ হাজারের গ্যালারি ভরে গেছে কানায় কানায়। কিন্তু ময়দানি লড়াইয়ে প্রথম পর্বে বারুদ ছোটাতে পারেনি পাকিস্তান। ব্যাট হাতে লড়তে পারেনি। ভারতের দাপুটে বোলিংয়ে বাবর আজমের দল ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে গেছে।

শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে বোলিং নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আহমেদাবাদে সন্ধ্যা থেকেই শিশির পড়া শুরু হয়। যে কারণে পরে ব্যাট করার ঝুঁকি নেননি তিনি।

ব্যাট করতে নেমে পাকিস্তান ভালো শুরু পেয়েছিল। ইমাম উলের সঙ্গে তরুণ আব্দুল্লাহ শফিক ৪১ রানে জুটি দেন। আগের ম্যাচে সেঞ্চুরি করা আব্দুল্লাহ ফিরে যান ২০ রান করে। পরে ইমাম উল ৩৬ রান করে আউট হন।

ওই ধাক্কা সামাল দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের জুটি ৭৮ রানে যেতেই ফিরে যান ফিফটি করা অধিনায়ক বাবর। তিনি ৫০ রানের ইনিংস খেলেন। অধিনায়ক ফিরতেই ধসে যায় পাকিস্তানের ইনিংস। বাবর ফিরে যান দলের ১৫৫ রানে। পরের সাত ব্যাটার মাত্র ৩৬ রান যোগ করতে পারেন।

একে ব্যর্থ হয়ে ফিরে যান সৌদ শাকিল (৬), ইফতিখান আহমেদ (৪)। ক্রিজে থাকা মোহাম্মদ রিজওয়ানও দলকে ভরসা দিতে পারেননি। তিনি ৬৯ বলে সাতটি চারের শটে ৪৯ রান করে বোল্ড হন। ভারতের তিন পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও হার্ডিক পান্ডিয়া এবং স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর