শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

জমে উঠেছে ঈদের কেনাকাটায়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২২৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঈদের দিনে পছন্দের পোশাকে নিজেকে সাজাতে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। রাজধানীর ছোট-বড় শপিংমলে কেনাকাটা বেড়েছে। বাহারি ও নান্দনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি গরম থাকায় ঈদে সুতি ও আরামদায়ক পোশাকই এবার সবার পছন্দ বলে জানালেন ক্রেতা ও বিক্রেতারা।

ঈদের দিনে পছন্দের পোশাকে নিজেকে দেখতে চান সবাই। তাই সুন্দর পোশাক খুঁজতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন শপিংমলগুলোতে এখন সকাল থেকে রাত অবধি কেনাকাটা চলে। ক্রেতারা পোশাকে যেমন নতুনত্ব চাইছেন.. তেমনি দামটাও যেন এ বছর চড়া তেমনটাও জানালেন।

পোশাক পছন্দে পিছিয়ে নেই শিশুরাও। বাবা মায়ের হাত ধরে দোকানে দোকানে ঘুরে পছন্দের পোশাক বেছে নিচ্ছে তারা।

দোকানিরা বলছেন, গেল কয়েক বছরের তুলনায় এ বছর বিক্রি বেশ ভালো। সামনের দিনে ক্রেতাদের ভিড় আরো বাড়বে বলে আশা তাদের।

বাহারি ও নান্দনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি গরম থাকায় ঈদে সুতি ও আরামদায়ক পোশাকই এবার সবার পছন্দ বলে জানালেন ক্রেতা ও বিক্রেতারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর