অনলাইন ডেক্স : সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তিন দিনের সফরে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনে বৈঠকে দুই দেশ সুষ্ঠু নির্বাচনে একমত হয়েছে।
বৈঠক শেষে ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ফেসবুকে এক বার্তায় জানায়, বাংলাদেশে যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অণুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে দেখা করে আনন্দিত (আফরিন আখতার)। আমরা আমাদের শক্তিশালী বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং এর অনেক দিক নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে রয়েছে মার্কিন প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, আমাদের দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, স্বাধীন ও নির্দলীয় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সাম্প্রতিক সফর, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন। বাংলাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে তাদের ভোট দেবে, যেটা নিশ্চিত করবে সরকার।
দুই দিনের সফরে সোমবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।