বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নতুন বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু ঘটেছে, হাসপাতাল ভর্তি ৩৩ জন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ টাইম ভিউ
নতুন বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু ঘটেছে, হাসপাতাল ভর্তি ৩৩ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। এটিই ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন বছরের প্রথম মৃত্যু। সোমবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি রাজশাহীর বাসিন্দা।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬১০ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর