কাছ থেকে দেখা ও ছবি তোলার জন্য একটা ক্যাম্পেইন চালু করেছে কোকা-কোলা। ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। ক্যাম্পেইনে অংশ নিতে দর্শকদের এক লিটার কোকা-কোলা কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে।স্ক্যান করা মাত্রই ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ওয়েবপেজে নিয়ে যাবে। এরপর ক্যাপের নিচে থাকা ইউনিক কোডটি জমা দিয়ে বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিলে প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকেট জিতবেন।
ক্যাম্পেইনটি গত ১৫ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ৮ জানুয়ারি ২০২৬ সালে শেষ হয়েছে। প্রতি ৯০ মিনিটে একটি টিকিট জেতার সুযোগ পেয়েছে প্রত্যেকে।
১৫০ দিনের ট্যুরে ফিফার ৩০টি সদস্য দেশের ৭৫ টি স্থানে ট্রফিটি প্রদর্শিত হবে। এ ছাড়া পাঁচটি সংস্করণে ইতিমধ্যে ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে ১৮২টিতে সফর করেছে।