রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকার রাজাপুর ফেন্ডশীপ একাদশ আয়োজিত-২০২৬ ভলিবলের ফাইনাল টূর্নামেন্ট খেলার শুভ উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার(৩০ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে বরাট ইউনিয়নের রাজাপুর সরকারী প্রাথমিক স্কুল মাঠে এই খেলার শুভ উদ্ধোধন করা হয়।
ভলিবল ফাইনাল খেলার শুভ উদ্ধোধন করেন-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক ও সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব এবি এম অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মনজুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন,সমাজসেবক আলী আহসান চৌধুরী, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মো: সবুর শেখ প্রমুখ।
উল্লেখ্য-ভলিবল খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করলেও ফাইনালে যায় দুইটি দল।এর মধ্যে চ্যাম্পিয়ান হন- কুষ্টিয়া জেলা টীম ও রানার্সআপ হন। রাজবাড়ী ওসমান হাদী টীম।
পরে সেখানকার ভলিবল খেলার অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে রেখে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।রাজবাড়ীর
ধানের শীষের কাণ্ডারী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম