বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সাকিবের দূরত্ব বাড়ছে কোচের সঙ্গে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৬২ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : চলমান বিশ্বকাপে বাংলাদেশি পেসাররা আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না। বিষয়টি নয়ে অধিনায়ক সাকিব আল হাসান ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মধ্যে কিছুটা দূরত্ব তৈরির কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, ভারতের কন্ডিশনের কথা চিন্তা করে একাদশে স্পিনার বেশি খেলাতে চান সাকিব।

পেস বোলিং কোচ ডোনাল্ড চান তিন পেস বোলার খেলাতে। যা পছন্দ হচ্ছে না অধিনায়ক সাকিবের। নিউজিল্যান্ড এবং সবশেষ ভারতের বিপক্ষে ব্যর্থ টাইগারদের পেস ইউনিট। হতাশাজনক পারফর্ম করার পর গণমাধ্যমকে কোচ ডোনাল্ড কারণও ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা খুব ভালো করেছি। ভারতে তেমনটা করতে পারছি না। কারণ হলো খুবই ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে। পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সাড়ে তিনশ রান চেজ করছে। এর মানে হলো তাদের পেসাররাও ভালো করতে পারছেন না। আসলে উপমহাদেশে কন্ডিশন পেসারদের অনুকূল না। মিরপুর, সিলেট বা চট্টগ্রামের মতো ভারতের উইকেটেও ভালো করা চ্যালেঞ্জিং।’

এ ক্ষেত্রে ম্যাচ জয়ের জন্য টাইগার ব্যাটারদেরই বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ডোনাল্ড। তিনি বলেন, ‘জিততে হলে রান করতে হবে। চেজ করতে হবে বড় স্কোর। আমরা অনেক আলোচনা করছি বর্তমান পরিস্থিতি থেকে বের হতে। বোলাররা আরও কিছুটা আক্রমণাত্মক হলে হয়তো ভালো হবে।

সামনের ম্যাচগুলোর জন্য একটা উপায় খুঁজে বের করতেই হবে আমাদের।’ পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিকল্পনা নিয়ে কথা বলেন ডোনাল্ড। তিনি বলেন, ‘পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে। কারণ মুম্বাইয়ের মাঠ একটু ছোট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর