বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিতে ১৪ কিংবদন্তির আবেদন

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ টাইম ভিউ
ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিতে ১৪ কিংবদন্তির আবেদন

কারাবন্দি সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করতে সেদেশের সরকারের কাছে আবেদন জানালেন বিভিন্ন দেশের ১৪ জন কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পাঠানো আনুষ্ঠানিক আবেদনে ইমরানের প্রতি মানবিক ও ন্যায়সঙ্গত আচরণের আহ্বান জানিয়েছেন গাভাস্কার, চ্যাপেল, লয়েডরা।

আবেদনে স্বাক্ষরকারীদের মধ্যে দুই ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কার ও কপিল দেব, ওয়েস্ট ইন্ডিজের স্যার ক্লাইভ লয়েড, অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ছাড়াও আছেন মাইকেল আথারটন, নাসের হুসেইন, মাইক ব্রিয়ারলি বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ ও জন রাইট। তাদের অনেকেই ইমরানের বিপক্ষে খেলেছেন।

নির্জন কারাগার কক্ষে ইমরানের স্বাস্থ্যের অবনতি, বিশেষ করে দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরে উদ্বিগ্ন পুরো ক্রিকেটবিশ্ব। সাবেক অধিনায়কদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়, বরং খেলোয়াড়সুলভ মানসিকতা ও মানবিক দায়বদ্ধতা থেকে ইমরানের সুচিকিৎসা, সম্মানজনক কারাবাসের পরিবেশ ও পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার আবেদন করা হয়েছে।

ইমরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে গাভাস্কার বলেন, ‘তার সঙ্গে যা করা হচ্ছে তা খুবই দুঃখজনক। আমরা শুধু মাঠের প্রতিদ্বন্দ্বীই ছিলাম না, দীর্ঘদিনের বন্ধুও।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিকেট দীর্ঘদিন ধরে দেশগুলোর মধ্যে সেতুবন্ধনের কাজ করছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষ হলেও পারস্পরিক সম্মান অটুট থাকে। ইমরান খান তার পুরো ক্যারিয়ারে সেই চেতনার প্রতীক ছিলেন। তার নেতৃত্ব, দক্ষতা ও খেলোয়াড়সুলভ মনোভাব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর