মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

বিদ্যুৎ ও গ্যাস বিল কমানোর ৭ উপায়

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২২৬ টাইম ভিউ
বিদ্যুৎ ও গ্যাস বিল কমানোর ৭ উপায়

বিদ্যুৎ ও গ্যাসের সাশ্রয়ী ব্যবহার শুধু আপনার মাসিক খরচই কমায় না, বরং পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখে। বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের বিলও অনেক পরিবারের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে শহুরে জীবনে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার বেশি হওয়ায় মাস শেষে বিলও তুলনামূলক বেশি আসে।

তবে ছোট ছোট সচেতন অভ্যাস গড়ে তুললে পরিবারের মাসিক বিদ্যুৎ ও গ্যাসের খরচ কমানো সম্ভব। বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয় শুধু ব্যক্তিগত খরচ কমায় না, বরং জাতীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। তাই বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সচেতন হওয়া জরুরি, যা সাশ্রয়ী জীবনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চলুন জেনে নেওয়া যাক, বিদ্যুৎ ও গ্যাস বিল কমানোর সাতটি বাস্তব উপায়—

১. এসি ব্যবহারে সচেতন হওয়া

গরমের সময় অনেকে নিয়মিত এসি ব্যবহার করেন। সে জন্য এসি চালানোর সময় তাপমাত্রা সব সময় ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত। এতে বিদ্যুৎ খরচ অনেকটা নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া ঘরের জানালা-দরজা ভালোমতো বন্ধ রাখুন এবং এসির ‘অটো মোড’ ব্যবহার করুন।

২. লাইট ও ফ্যান বন্ধ রাখুন

আমরা অনেকেই ঘর থেকে বের হওয়ার সময় লাইট কিংবা ফ্যান বন্ধ করতে ভুলে যাই। প্রতিদিন কয়েক ঘণ্টা অপ্রয়োজনীয় লাইট কিংবা ফ্যান চালু থাকলে মাস শেষে বিল অনেক বেড়ে যায়। তাই ঘর থেকে বের হওয়ার আগে সুইচ বন্ধ করার অভ্যাস গড়ে তুলি।

৩. এলইডি বাল্ব ব্যবহার করুন

পুরোনো ধরনের টিউবলাইটের তুলনায় এলইডি বাল্ব অনেক কম বিদ্যুৎ খরচ হয়। অথচ একই আলো পাওয়া যায়। প্রযুক্তিবিদরা বলেন, এলইডি বাল্বে বিদ্যুৎ খরচ ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কম হয়। তাই ঘরের সব বাল্ব ধীরে ধীরে এলইডিতে পরিবর্তন করা ভালো।

৪. ফ্রিজ সঠিকভাবে ব্যবহার করুন

ফ্রিজ বারবার খোলা কিংবা দীর্ঘ সময় খোলা রাখলে বেশি বিদ্যুৎ খরচ হয়। এ ছাড়া ফ্রিজের ভেতর খুব বেশি গরম খাবার রাখলে কম্প্রেসর বেশি কাজ করে। তাই খাবার ঠান্ডা করে ফ্রিজে রাখা উচিত এবং দরজা দ্রুত বন্ধ করার অভ্যাস করা উচিত।

৬. প্রেশার কুকার ব্যবহার করুন

ডাল, মাংস বা শক্ত খাবার রান্নার ক্ষেত্রে প্রেশার কুকার ব্যবহার করলে সময় কম লাগে, গ্যাস খরচও কম হয়। ফলে একই সঙ্গে সময় ও খরচ দুটিই বাঁচে।

৫. রান্নায় গ্যাস অপচয় কমান

গ্যাসে রান্না করার সময় হাঁড়ি বা পাত্রের আকার অনুযায়ী চুলার আগুন ব্যবহার করা উচিত। অনেক সময় দেখা যায়, ছোট পাত্রে বড় আগুনে রান্না করা হয়। এতে গ্যাস অপচয় হয় বেশি। রান্না শেষ হলে চুলা ঠিকমতো বন্ধ আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে।

৭. বিদ্যুৎচালিত যন্ত্রপাতি স্ট্যান্ডবাই রাখুন

টিভি, চার্জার, মাইক্রোওভেন বা অন্যান্য যন্ত্র অনেক সময় ব্যবহার না করলেও প্লাগে লাগানো থাকে। এগুলো স্ট্যান্ডবাই অবস্থায় থেকেও বিদ্যুৎ খরচ করে। তাই ব্যবহার শেষে প্লা খুলে রাখা ভালো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর