বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১০৮ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে দাপট দেখাল বাংলাদেশ। ২৬ বল হাতে রেখে ৭ উইকেটে তৃতীয় ও শেষ ওয়ানডে জিতল তারা। নারীদের তিন ম্যাচের এই সিরিজও নিশ্চিত করলো বাংলাদেশ।
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে শুরু হয়েছিল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে রোমাঞ্চকর জয়ে সমতায় ফিরেছিল বাংলাদেশ। ফলে শুক্রবারের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নেয় অলিখিত ফাইনালে। দারুণ বোলিং করে পাকিস্তানকে ১৬৬ রানে আটকে দেওয়ার পর ব্যাটিংয়ে রেকর্ড জুটি গড়ে পাকিস্তানকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ।

৪৫.৪ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান করে তারা। দুই বা ততধিক ম্যাচের সিরিজ এনিয়ে চতুর্থবার জিতল বাংলাদেশ। সর্বপ্রথম পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালে দুই ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল সফরকারী দলকে। ২০২১ সালে জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশের মেয়েরা। ২০১৬ সালে বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। একটি ম্যাচ জিতে ১-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।

শুক্রবার অলিখিত ফাইনালে টস হারেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাটিং করতে নেমে সিদ্রা আমিনের অপরাজিত ৮৪ রানের কল্যাণে বাংলাদেশকে ১৬৭ রানের লক্ষ্য দেয়। জবাবে খেলতে নেমে দারুণ ব্যাটিং করে বাংলাদেশের দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। তাদের গড়া রেকর্ড ১২৫ রানের উদ্বোধনী জুটিতে জয়ের দেখা অনায়াসেই পেয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর