সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মাত্র ২৮ দিনে নিশ্চিত ও উপসর্গযুক্ত হামে ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৭৪ জনে। বিশেষ করে ঢাকা ও রাজশাহী বিভাগে আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি।শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে গত ২৮ দিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত:

নিশ্চিত হামে মৃত্যু: ২৪ শিশু।

সন্দেহজনক মৃত্যু: ১৪৫ শিশু।

আক্রান্তের সংখ্যা: নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২,৪৮৯ শিশু এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১৪,৩৮৫ জন। হামের প্রকোপ সবচেয়ে বেশি দেখা দিয়েছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগের অবস্থান।

ঢাকা বিভাগ: এখানে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭,৪৭৮ জন।

রাজশাহী বিভাগ: এই বিভাগে আক্রান্ত হয়েছে ৩,৪৪৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত শিশুদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ চলছে। একই সঙ্গে শিশুদের টিকা দান নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর