শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ এপ্রিল থেকে হামের টিকাদান শুরু, টিকার ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় আরও বাড়ল স্বর্ণের দাম পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নি‍‍হত ওয়াশিংটন ও তেহরান একসঙ্গে ধীরেসুস্থে সেই ইউরেনিয়াম উদ্ধার করবে : ট্রাম্প শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এক বছরে সাগর পথে ৯০০ রোহিঙ্গা মৃত বা নিখোঁজ: ইউএনএইচসিআর রাত ১টার মধ্যে যেসব জেলায় শিলাবৃষ্টি ও ঝড়ের শঙ্কা হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী কম্পপুরে এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় দেশে সাত শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। সোমবার নিজেদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাত শিশুর মধ্যে দুই শিশুর হামে ও বাকি পাঁচ শিশুর হামের উপসর্গে মৃত্যু হয়েছে বলে জানিয়ে তারা।  স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,ওই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৮২ জনের।

২৪ ঘণ্টায় হামে যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তারা ঢাকা বিভাগের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া পাঁচ শিশুর চারজন ঢাকা বিভাগের, একজন রাজশাহীর। এই সময়ে সর্বোচ্চ ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। চারজনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে এবং চট্টগ্রাম শনাক্ত রোগীর সংখ্যা দুই। বাকি বিভাগগুলোতে কোনো শনাক্ত রোগী নেই।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শেষ ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭১ জনের মধ্যে। এর মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৯ জন, যার মধ্যে ২৭৪ জনই ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর (১১) ও ময়মনসিংহে (১৭)। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭১৩ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৫ জন, রাজশাহী বিভাগে ১২ এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১০৩ জন করে রোগী হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩০টি শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫৬টি শিশুর।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আসা ১৭ হাজার ২৪ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন। তাঁদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৮ হাজার ৩৬৯ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর