শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ এপ্রিল থেকে হামের টিকাদান শুরু, টিকার ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় আরও বাড়ল স্বর্ণের দাম পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নি‍‍হত ওয়াশিংটন ও তেহরান একসঙ্গে ধীরেসুস্থে সেই ইউরেনিয়াম উদ্ধার করবে : ট্রাম্প শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এক বছরে সাগর পথে ৯০০ রোহিঙ্গা মৃত বা নিখোঁজ: ইউএনএইচসিআর রাত ১টার মধ্যে যেসব জেলায় শিলাবৃষ্টি ও ঝড়ের শঙ্কা হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী কম্পপুরে এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসিএর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসিএর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামী শনিবার অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেয়। এর ফলে আগামী ১৮ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোন বাধা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে এনটিআরসিএর অধীনে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদন শুনানি নিয়ে চেম্বার জজ আদালত তা স্থগিত করে দেয়।

গত ২৯ জানুয়ারি ইস্যুকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৫৯টি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী প্রার্থীদের আবেদন আহ্বান করা হয়। এক্ষেত্রে শিক্ষকদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। কিন্তু আবেদনপত্র দাখিল করার ১৯ দিন পরে স্কুল ও কলেজ এবং ২৫ দিন পরে ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, টেকনোলজি, ডিপ্লোমা, মাদ্রাসা শিক্ষাসংক্রান্ত জনবল কাঠামো ও এমপিও নীতিমালার পরিবর্তন আনা হয়। পরিবর্তিত নীতিমালা অনুসারে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের সব পদে শিক্ষকদের ১৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর