বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

তরুণ ফুটবলারদের আচরণে মেসি বিরক্ত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১০৭ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : বিশ্বকাপ জয়ের পর প্রথম হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। শুক্রবার বাংলাদেশ সময় সকালে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আলবিসেলেস্তারা। এই ম্যাচে দেখা গেছে ফাউল আর ফুটবলারদের মেজাজ হারানোর চিত্র।

এমন ঘটনায় উরুগুয়ের তরুণ ফুটবলারদের ওপর বিরক্ত প্রকাশ করেছেন লিওনেল মেসি। ম্যাচে রদ্রিগো ডি পলের সঙ্গে কথা কাটাকাটি হয় উরুগুয়ের উগারতের। ম্যাচের ২১ মিনিটে লিওনেল মেসিকে বক্সের একটু বাইরে উগারতে পেছন থেকে ফাউল করলে আবার উত্তেজনা ছড়ায়।

এমন সময় অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায় ২২ বছর বয়সী উগারতেকে। ম্যাচ শেষে উরুগুয়ের তরুণ ফুটবলারদের ওপর বিরক্ত প্রকাশ করে মেসি বলেন, ‘আক্রমণাত্মক আবহটা স্বাভাবিক। বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এমনটাই হয়। ওই অশ্লীল অঙ্গভঙ্গি নিয়ে যা ভাবছি, সেটা বলতে চাচ্ছি না।

প্রতিপক্ষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তাদের সিনিয়রদের কাছে শিখতে হবে। এ ম্যাচে সব সময় আক্রমণাত্মক আবহ থাকে, কিন্তু সেটা শ্রদ্ধার সঙ্গে। তাদের আরও কিছুটা শিখতে হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর