মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১২ টাইম ভিউ
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রকোপ বাড়লেও এই মুহূর্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘এখন যে অবস্থা, সেটাকে মহামারি বলা যাবে না। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে এবং প্রথম শিশু মৃত্যুর পরই আইসিইউর সুব্যবস্থা করা হয়েছে।’

সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতের বর্তমান সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করে মন্ত্রী বলেন, ‘অতীত সরকারের ব্যর্থতার কারণেই আজ এই ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট সরকার সব খাতেই লুটপাট চালিয়েছে। তারা স্বাস্থ্য খাতের জন্য কোনো অর্থ রেখে যায়নি। তবে দেশে আর কোনো ফ্যাসিস্টকে জন্ম নিতে দেওয়া হবে না।’

অনুষ্ঠানে শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘বর্তমানে অনেক মা স্টাইল বা কর্মব্যস্ততার অজুহাতে সন্তানদের বুকের দুধ খাওয়ান না। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। ব্রেস্ট ফিডিংয়ের অভাবেই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টি কমে যাচ্ছে, যার ফলে হামের মতো রোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলছে।’

রূপগঞ্জবাসীর জন্য সুখবর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য এখানে ১০০ শয্যার একটি হাসপাতাল চেয়েছেন। ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি রূপগঞ্জবাসীকে ১০০ বেডের একটি আধুনিক হাসপাতাল উপহার দিয়ে যাব।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী সবাইকে সময়মতো শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর