বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭ টাইম ভিউ
তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি তিন মাসে একবার গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে নোয়াব কমিটির সদস্যরা অংশ নেন। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়েছেন সরকারপ্রধান।

নোয়াবের পক্ষ থেকে আরও জানানো হয়, কোনো সাংবাদিক বিনা কারণে কারাবন্দি আছেন কি না এবং গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের জামিনের বিষয়েও খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সংগঠনটি জানায়, বর্তমান সরকার উদার গণতন্ত্রের পথে অগ্রসর হলে তাদের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে অতীতের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে না বলেও বৈঠকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর