বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন সকালের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাজেট হবে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ ও বঞ্চিত মানুষের কল্যাণে: অর্থমন্ত্রী বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: স্পিকার বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই সরকারের পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার : স্বাস্থ্যমন্ত্রী ‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা মাহাদীর থানায় আশ্রয় হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা সৌদি মন্ত্রীর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোয়ালন্দের যুবক মুরাদের মৃত্যু

নুরুল হক মিলন গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৭ টাইম ভিউ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোয়ালন্দের যুবক মুরাদের মৃত্যু

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মুরাদ শেখ (৩৭) নামে  রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত মুরাদ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।

বাংলাদেশ সময় ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মোঃ কাউছার হোসেন মুঠোফোনে জানান, সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যায়। তার মরদেহ বর্তমানে সেখানকার জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহটি দ্রুত দেশে আনার জন্য আমরা বাংলাদেশ ও সৌদ সরকার, প্রবাসী বাংলাদেশী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

স্হানীয়ভাবে জানা গেছে, বাংলাদেশে মুরাদের পরিবারে তার বৃদ্ধা মা, স্ত্রী, দুইটি শিশু কন্যা, মাত্র ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান সহ অনেক আত্মীয় স্বজন, বন্ধু ও শুভাশিস রয়েছে। তার এ আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টির উপর খোঁজ-খবর রাখছি। যে নিহত মুরাদের  মরদেহ দ্রুত দেশে আনা বা অন্য যে কোন বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর