রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে রাতের আধারে বালু লুট চক্রের বিরুদ্ধে ইউএনও’র অভিযান দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের নির্ধারিত সফর বাতিল করেছেন ট্রাম্প দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন সিটিটিসি প্রধান সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাউজানে খুন হওয়া বিএনপি কর্মীর লাশ রেখে মহাসড়ক অবরোধ পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইনমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭ টাইম ভিউ
গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতন্ত্রের সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত, তাই দেশের মানুষ একটি স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল গণমাধ্যম প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের সুরক্ষা ও বিকাশে সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। দ্য ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দ্বিতীয় দিন শনিবার প্রদর্শনী ঘুরে দেখার সময় তিনি এসব কথা বলেন। গত বছরের ১৮ ডিসেম্বর দিবাগত রাতে ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাস্থল ঘুরে দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন আসাদুজ্জামান।

আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আসাদুজ্জামান বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অতীতে যেভাবে গণমাধ্যম আক্রমণের শিকার হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটুক, তা আমরা কখনই চাই না। আইনমন্ত্রী বলেন, সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কোনো ধরনের ভয়ভীতি বা বাধার সম্মুখীন হবে না।

‘আমরা চাই, বাংলাদেশ সংবাদমাধ্যমের স্বাধীনতার পথ ধরে এগিয়ে যাক। এ ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর হোক’, যোগ করেন তিনি। ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অগ্রহণযোগ্য। আমরা চাই না ভবিষ্যতে এমন কোনো দুঃখজনক পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটুক। এসব স্মৃতি দুঃস্বপ্নের মতো, আর আমরা সেই দুঃস্বপ্ন থেকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর