রবিবার, ১০ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু ‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি: শিক্ষামন্ত্রী ‘ধ্বংসস্তুপ’ থেকে দেশকে টেনে তোলাই বিএনপির চ্যালেঞ্জ: মির্জা ফখরুল পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠাই অগ্রাধিকার: প্রধানমন্ত্রী নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় :পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ নিহত চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ হামের টিকা সংকট এবং হামে শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু : স্বাস্থ্যসচিব ফটিকছড়িতে মেয়ের শ্বাশুড়িকে হত্যার অভিযোগে বেয়াইন গ্রেপ্তার

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪ টাইম ভিউ
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি'

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার বলেছেন, ‘গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে, এ বিষয়ে কোনও ধরনের তালবাহানা চলবে না। সরকার চাইলেও এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’ শনিবার (৯ মে) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ক সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অতীতেও আন্দোলন হয়েছে। বিএনপির বিরুদ্ধে ২৫ মাস আন্দোলনের পর তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। আবার আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার পর প্রায় এক দশক ধরে আন্দোলন হয়েছে। বর্তমান সরকার যদি মনে করে বাস্তবায়ন না করেও পার পেয়ে যাবে, তাহলে বিষয়টি মোটেও সেরকম নয়।

তিনি আরও বলেন, আমরা এখনই রাজপথে যেতে চাচ্ছি না। সভা-সেমিনারের মাধ্যমে সংগঠনকে প্রস্তুত করছি। মিডিয়ার মাধ্যমে আমাদের বার্তা সারাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। জনগণও বলছে, এই রায় আদায় করে নিতেই হবে। ধাপে ধাপে আন্দোলনের মাত্রা বৃদ্ধি পাবে। তিনি সরকারকে উদ্দেশ্যে করে বলেন, সরকার যদি সহজেই রায় মেনে নেয় তাহলে ভালো। আর যদি না নেয়, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের বাধ্য করা হবে জনগণের রায় মেনে নিতে।

টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. কামরুজ্জমান শাওনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেলসহ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর