মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না : বাংলাদেশ ব্যাংক যেসব রোগী গরুর মাংস এড়িয়ে চলবেন রামিসার বাবাকে দেখতে হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখাই সরকারের কাজ: তথ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের মশক নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলা: আসামি সোহেলের বিস্ফোরক মন্তব্যে নিতে পারে ‘নতুন মোড়’ বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়ক পরিবহনমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি আওয়ামী লীগ ইস্যুতে দুই দলের নিরাপত্তাহীনতা দেখছেন মাহফুজ আলম

সামনে কঠিন সময় ,হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে: প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১১ টাইম ভিউ
সামনে কঠিন সময় ,হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে: প্রধানমন্ত্রী

দেশের বিধ্বস্ত অবস্থায় বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে। রোববার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।তিনি বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

সরকারপ্রধান বলেন, জিয়াউর রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে এমন স্থানে নিয়ে গেছেন, তাতে মানুষ জিয়া ও বাংলাদেশকে এক রকম মনে করত। জিয়াউর রহমান সততার মাধ্যমে দেশে অনেক পরিবর্তন এনেছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার (জিয়াউর রহমান) সেই পথ অনুসরণ করতে হবে। দেশে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী জানান, বিষয়গুলো কীভাবে শিশুদের মাঝে তৈরি করা যায়, তা নিয়ে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর