বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন সকালের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাজেট হবে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ ও বঞ্চিত মানুষের কল্যাণে: অর্থমন্ত্রী বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: স্পিকার বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই সরকারের পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার : স্বাস্থ্যমন্ত্রী ‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা মাহাদীর থানায় আশ্রয় হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা সৌদি মন্ত্রীর

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯ টাইম ভিউ
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে কমিটি গঠন ও কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি বিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবগুলো পাস হয়।চিফ হুইপ নূরুল ইসলাম মণির প্রস্তাব অনুযায়ী, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির অন্য সদস্যরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম, মানিকগঞ্জ-২ আসনের মইনুল ইসলাম খান, নোয়াখালী-৫ আসনের মোহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের মোহাম্মদ শওকতুল ইসলাম, মহিলা আসন-৬ এর মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, ঢাকা-১২ আসনের মোহাম্মদ সাইফুল আলম এবং শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। চিফ হুইপ কর্তৃক প্রস্তাবটি হাউজে তোলার পর স্পিকার তা কণ্ঠভোটে দিলে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে তা পাস হয়।এর পরপরই সংসদের সম্পূরক কার্যসূচি অনুযায়ী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠনপূর্বক মনোনয়ন দেওয়া হয়।

এই কমিটিতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদকে সভাপতি মনোনীত করা হয়েছে। কার্য উপদেষ্টা কমিটির অন্য সদস্যরা হলেন— ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও সংসদ নেতা তারেক রহমান, ঢাকা-১৫ আসনের মো. শফিকুর রহমান, কুমিল্লা-১ আসনের ডক্টর খন্দকার মোশারফ হোসেন, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার-১ আসনের সালাউদ্দিন আহমেদ।

এ ছাড়া, এই পুনর্গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বরগুনা-২ আসনের মো. নুরুল ইসলাম মণি, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, কুমিল্লা-১১ আসনের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম, ঢাকা-১১ আসনের মো. নাহিদ ইসলাম এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নওশাদ জমির। স্পিকার এই কমিটির নাম ঘোষণার পর তা সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর