সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান যুদ্ধ ও ট্রাম্পের সঙ্গে দূরত্বে নির্বাচনে কতটা ঝুঁকিতে নেতানিয়াহু ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক ‘প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছি, ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি’: মির্জা ফখরুল বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর হরমুজে ১০৭ দিন ধরে আটকা ৫৬২ ভারতীয় নাবিক শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে :শিক্ষামন্ত্রী

জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য, সংসদে হট্টগোল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯ টাইম ভিউ
জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য, সংসদে হট্টগোল

জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় নারী সংসদ সদস্যদের পোশাক ও পর্দা নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সমালোচনার মুখে পড়েন।

রোববার (১৪ জুন) সংসদের বাজেট অধিবেশনে তিনি জামায়াতে ইসলামী ও নারী সংসদ সদস্যদের ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে মন্তব্য করেন। তার বক্তব্য শোনার পর সরকারি ও বিরোধী দলের সদস্যরা একযোগে প্রতিবাদ জানালে অধিবেশন কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকার হিসেবে হস্তক্ষেপ করেন এবং আপত্তিকর অংশ সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি সংসদ সদস্যদের ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য থেকে বিরত থাকার কঠোর আহ্বান জানান। তীব্র প্রতিক্রিয়ার মুখে মনিরুল হক চৌধুরী পরে দুঃখ প্রকাশ করেন এবং তার বক্তব্যে কারও সম্মানহানি হয়ে থাকলে তা এক্সপাঞ্জ করার অনুরোধ জানান। পরে সংসদের পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিতর্কিত বক্তব্যের পাশাপাশি তিনি বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন এবং কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে সরকারের প্রশংসাও করেন। তবে মূলত নারী এমপিদের পোশাক ও পর্দা ইস্যু ঘিরেই পুরো অধিবেশনে উত্তেজনা তৈরি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর