মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আফজাল হোসেন–আফসানা মিমিকে নিয়ে ‘রঙিন সুরমা ধূমপায়ীদের রক্তে ৬ গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক, হৃদ্‌রোগ নিয়ে নতুন সতর্কতা ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন, বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়া সহজ হবে দেড় বছরের বিরতি শেষে ফিরছেন আতিকা আফসানা, লক্ষ্য ভালো গল্প ও অর্থবহ চরিত্র ২০ কোটির পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর বিরতি ভেঙে ওটিটিতে নুসরাত ফারিয়া, আসছেন ‘লাপাত্তা’য় সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন আটক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ভাইরাল মিজান গ্রেপ্তার সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ৭ জনের মৃত্যু দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই জাদুঘরের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুলের

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০ টাইম ভিউ
জুলাই জাদুঘরের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুলের
ছবি-সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে থাকা মানুষের ভাস্কর্যগুলোর মুখাবয়ব মুছে ফেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক। রোববার (৯ আগস্ট) জাদুঘর পরিদর্শন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা।

জাদুঘরে থাকা ভাস্কর্য প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘ফ্যাসিবাদের সময়ে আমরা একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি – সেটি হলো ভাস্কর্যবিরোধী আন্দোলন। আমাদের স্পষ্ট বক্তব্য ছিল, রাষ্ট্রীয় স্থাপনায় মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী মানুষের ভাস্কর্য থাকতে পারে না। সে জায়গা থেকে শাপলা চত্বরের শহীদদের মুখাবয়ব বাদ দিয়ে তাদের স্মৃতি ও ঘটনাকে চিত্রিত করার পরামর্শ দিচ্ছি।’

এই জাদুঘরে বিভিন্ন ঘটনা বাদ পড়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনামলের বড় আন্দোলনগুলোর একটি ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন। সেই আন্দোলনেরও উল্লেখযোগ্য কোনো স্মৃতি এখানে সংরক্ষিত হয়নি। অথচ সেই সময়ের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো আমাদের মাঝে জীবন্ত ইতিহাস হয়ে রয়েছেন।’

এছাড়াও সীমান্তে ফেলানি হত্যার স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ির সামনের বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ রাখা, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের ঘোষণার পরের হত্যাকাণ্ড ও ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতি না রাখা নিয়ে ক্ষোভ জানান বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর