মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আফজাল হোসেন–আফসানা মিমিকে নিয়ে ‘রঙিন সুরমা ধূমপায়ীদের রক্তে ৬ গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক, হৃদ্‌রোগ নিয়ে নতুন সতর্কতা ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন, বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়া সহজ হবে দেড় বছরের বিরতি শেষে ফিরছেন আতিকা আফসানা, লক্ষ্য ভালো গল্প ও অর্থবহ চরিত্র ২০ কোটির পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর বিরতি ভেঙে ওটিটিতে নুসরাত ফারিয়া, আসছেন ‘লাপাত্তা’য় সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন আটক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ভাইরাল মিজান গ্রেপ্তার সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ৭ জনের মৃত্যু দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দিতে হবে: প্রধানমন্ত্রী

২০ কোটির পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বলিউডে তারকাদের পারিশ্রমিক নেওয়ার প্রচলিত ধরন ধীরে ধীরে বদলাচ্ছে। এককালীন মোটা অঙ্কের পারিশ্রমিকের পরিবর্তে অনেক তারকাই এখন সিনেমার লাভ, স্বত্বাধিকার ও মেধাস্বত্বে অংশীদার হওয়ার মডেলের দিকে ঝুঁকছেন। এবার সেই পথেই হাঁটার ইঙ্গিত মিলেছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রেও।

‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনির গ্রোভারের জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকে তাঁর স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। ছবিটির সঙ্গে শুরু থেকেই যুক্ত রয়েছেন নির্মাতা রাহুল মোদি। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রদ্ধা এই প্রকল্পে অভিনেত্রীর পাশাপাশি প্রযোজকের ভূমিকাতেও থাকছেন।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সর্বশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, এককালীন সেই পারিশ্রমিক নেওয়ার পরিবর্তে ছবিটির প্রযোজনায় যুক্ত হয়ে মেধাস্বত্বে অংশীদার হওয়ার কথা বিবেচনা করছেন তিনি।

এই মডেলে শুরুতে নির্দিষ্ট পারিশ্রমিক কম বা না নিয়ে সিনেমার স্বত্ব, ওটিটি বিক্রি এবং বক্স অফিস থেকে অর্জিত লাভের একটি অংশ পাওয়ার সুযোগ থাকতে পারে। সিনেমাটি ব্যবসাসফল হলে দীর্ঘমেয়াদে এই ধরনের চুক্তি থেকে একজন তারকার আয় প্রচলিত পারিশ্রমিকের চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা থাকে।

বলিউডে প্রযোজক হিসেবে তারকাদের যুক্ত হওয়ার প্রবণতা অবশ্য নতুন নয়। শাহরুখ খান, আমির খান, অজয় দেবগনসহ একাধিক তারকা অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গে যুক্ত থেকে সিনেমার ব্যবসায়িক সাফল্যের অংশীদার হয়েছেন। এতে শিল্পীরা শুধু অভিনয়ের পারিশ্রমিকের ওপর নির্ভর না করে একটি সিনেমার সামগ্রিক সাফল্য থেকেও আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পান।

অশনির গ্রোভারের বায়োপিকটি নিয়েও ইতোমধ্যে বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছে। শুরুতে আমির খানের নাম ছবিটির প্রধান চরিত্রের সঙ্গে যুক্ত ছিল। তবে জুলাইয়ে জানা যায়, নির্মাতা রাহুল মোদির সঙ্গে সৃজনশীল মতপার্থক্যের কারণে আমির প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর নির্মাতারা অশনির গ্রোভারের চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছেন। শ্রদ্ধা অবশ্য প্রকল্পটির সঙ্গে যুক্ত রয়েছেন।

এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে তাঁর পরবর্তী সিনেমা ‘ইথা’র কাজ নিয়ে ব্যস্ত। বিভিন্ন প্রতিবেদনে এই ছবির জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ১৫ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তী বড় প্রকল্পের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিকের আলোচনাও এর আগে সামনে এসেছিল।

তবে অশনির গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা শেষ পর্যন্ত ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে সিনেমার মেধাস্বত্ব ও লাভের অংশীদার হবেন—তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফলে অভিনেত্রীর চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর রাখছেন বলিউডপ্রেমীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর