শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর ‘কোনো মহিলা ডাক্তারকে স্যার–ম্যাডাম ছাড়া অন্য কিছু ডাকবেন না’ টাঙ্গাইলে ৪ বছরের মেয়েকে হত্যা করে গলায় ফাঁস নিলেন মা বিমান মন্ত্রণালয় অত্যন্ত কঠিন ও জটিল, সিন্ডিকেটে ভরা : বিমানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি সংকট, সংসদের বিশেষ অধিবেশন চায় বিরোধী দল মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে : রিজভী চট্টগ্রামে জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ধানের বীজ বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে : জ্বালানিমন্ত্রী বিদ্যুৎ বিলে ‘শক’, লোডশেডিং-গ্যাস সংকটে নাকাল দেশ

গণভোটের রায় বাস্তবায়িত না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭ টাইম ভিউ
গণভোটের রায় বাস্তবায়িত না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি, চাঁদাবাজি বন্ধ এবং বিরোধীদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, দেশের পরিবর্তন ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যেই গণঅভ্যুত্থানে মানুষ অংশ নিয়েছিল। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছিল সংস্কারের প্রত্যাশা থেকেই। পুলিশ, বিচারব্যবস্থা, স্থানীয় সরকার ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সরকার যদি গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে না পারে এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়, তাহলে শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এর সঙ্গে চাঁদাবাজি চলতে থাকলে ব্যবসার পরিবেশ আরও সংকুচিত হবে।

এনসিপির এই নেতা আরও বলেন, জনগণ সরকারকে লুটপাটের সুযোগ দেওয়ার জন্য ক্ষমতায় বসায়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখাই সরকারের দায়িত্ব। সরকারি বিভিন্ন দপ্তরে অনিয়ম, টেন্ডারবাজি ও দুর্নীতি চলতে থাকলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

যাত্রাবাড়ীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এলাকাটিতে এখনো বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে। অথচ এই যাত্রাবাড়ীই জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সমাবেশে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী আন্দোলনকারীরাও উপস্থিত ছিলেন।

তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার বিচারপ্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময়ে যতটুকু কাজ হয়েছিল, পরবর্তী সময়ে সেই ধারাবাহিকতা আর দৃশ্যমানভাবে এগোয়নি বলেও দাবি করেন তিনি। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর